
নরসিংদীর বেলাবতে অটোরিকশাচালক কাঞ্চন মিয়াকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মো. ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মো. কবির হোসেন (২৮) ও ইমরান মিয়া (২২)। তাঁদের কাছ থেকে নিহত কাঞ্চনের ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার মনোহরদী উপজেলার ডোমনমারা গ্রামের অটোরিকশাচালক কাঞ্চন মিয়া (৬২) গত ২১ জানুয়ারি অটোরিকশাসহ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তাঁর অটোরিকশা পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম থানায় মামলা করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সঙ্গে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে এবং তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তাঁরা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে