
জামায়াতের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। তারা ক্ষমতায় গেলেও দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এই নীতিগত পার্থক্যের কারণেই আমরা ১১ দলীয় জোট ত্যাগ করেছি।’
আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে হাতপাখা প্রতীকের এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের চিনে নিয়েছে। তিনি দাবি করেন, শরিয়াহ শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয়। কোনো জোটের ওপর নির্ভর না করে ইসলামী আন্দোলন এখন নিজেদের শক্তিতে এগিয়ে যাচ্ছে।
এ সময় ইসলামী আন্দোলনের আমির আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে গোলাম মসীহকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফারুক আহাম্মেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলাম, সোনারগাঁ থানার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সিসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়কপথের পাশাপাশি রেলপথে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকাগামী ট্রেনগুলোয় প্রচণ্ড ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসেও ফিরছে মানুষ। আগামীকাল রোববার থেকে দেশের শিল্প কারখানাগুলো সচল হচ্ছে। কর্মস্থলমুখী মানুষের স্রোত শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে।
১১ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ‘আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ধাওয়া করে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের পরিবারসহ কোস্ট গার্ড অফিসে যাচ্ছি। তাদের উদ্ধার বা ফেরত আনার বিষয়ে বিজিবি...
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, সরকার এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে এই অঞ্চলে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখননের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রমও চলছে।
১ ঘণ্টা আগে