
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগের নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৃথক অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা–পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন ওরফে পলিথিন জাকির ও খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য। এর মধ্যে জাকির সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আর রোজি ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় দুই যুবলীগ নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালুর ব্যবসা, মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামি তিনি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে