নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ এজেন্টের থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।
রনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুজন দুর্বৃত্ত পথরোধ করে। একজন তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এ সময় তাঁর কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনো এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
১১ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
১৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৪ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
৩০ মিনিট আগে