
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এর ফলে বন্দরে স্থবিরতা নেমে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতির নেপথ্যে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আজ সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর বিষয়টি নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে।
সবাইকে দেশের স্বার্থে বন্দরকে সচল রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। যে বিষয়ে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। সরকার দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না।
রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুত করে দ্রব্যমূল্য বাড়ানোর পাঁয়তারা করছেন উল্লেখ করে উপদেষ্টা জানান, এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিদিনই নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান মোবাইল কোর্ট পরিচালনা করছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ভিত্তিতে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মবিরতি অব্যাহত রয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আজ বেলা পৌনে ১টায় বন্দর ভবন চত্বরে এ ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।

রেলের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট রেল ইয়ার্ডগুলোতে আবার বাড়ছে কনটেইনার জট। লোডিং শেষ হওয়া ট্রেনও ছাড়তে না পারায় সরবরাহব্যবস্থায় দেখা দিয়েছে স্থবিরতা। সবচেয়ে বেশি সংকট দেখা গেছে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে...
৭ ঘণ্টা আগে
অর্থবছরের শেষ চার মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের বড় চাপ সামনে নিয়ে এগোচ্ছে সরকার। এই লক্ষ্য পূরণ করতে প্রতি মাসে গড়ে ৭৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ প্রয়োজন। অথচ চলতি অর্থবছরের কোনো মাসেই আদায় ৪০ হাজার কোটি টাকা ছাড়ায়নি।
৮ ঘণ্টা আগে
বৈশ্বিক বাজারে সোনার দামে টানা পতন ঘটলেও দেশের বাজারে তার প্রতিফলন মিলছে কম ও আংশিকভাবে। গত এক মাসে আন্তর্জাতিক বাজারে যেখানে সোনার দাম প্রায় ১৫ শতাংশ কমেছে, সেখানে দেশে কমেছে তার অর্ধেকের মতো—মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।
৮ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা স্মৃতিসৌধে উপস্থিত..
১১ ঘণ্টা আগে