
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে এসে শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময় বন্দর ভবনের অদূরে তাঁর গাড়িবহর আটকে দেওয়া হয়। শ্রমিকেরা ‘ভুয়া, ভুয়া’সহ নানা স্লোগান দেন।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে নৌপরিবহন উপদেষ্টা সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি বন্দর চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে গাড়িবহরে করে বন্দর ভবনের উদ্দেশে রওনা হন।
উপদেষ্টার চট্টগ্রাম বন্দরে আসার খবরে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শতাধিক শ্রমিক বন্দর ভবনের অদূরে ৪ নম্বর জেটিগেট, কাস্টমস মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দরের নিজস্ব নিরাপত্তারক্ষীরা বাড়তি সতর্ক অবস্থানে ছিল।
উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছালে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা সামনে এসে গাড়ি আটকে দেন। এ সময় তাঁরা ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা—হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার’, ‘মা-মাটি-মোহনা—বিদেশিদের দেব না’ এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। কয়েকজন শ্রমিক উপদেষ্টার গাড়ির সামনে অবস্থান নেন।
প্রায় ১৫ মিনিট পর পুলিশ নিরাপত্তাবেষ্টনী তৈরি করে গাড়িবহরকে বন্দর ভবনের ভেতরে নিয়ে যায়। গাড়ি মূল ফটক দিয়ে প্রবেশের পর নিরাপত্তারক্ষীরা ফটক বন্ধের চেষ্টা করলেও স্লোগান দিতে দিতে শতাধিক শ্রমিক ভেতরে ঢুকে পড়েন।
পরে নৌপরিবহন উপদেষ্টা গাড়ি থেকে নেমে বন্দর ভবনে প্রবেশের সময়ও শ্রমিকেরা আশপাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পুলিশ ও বন্দরের নিরাপত্তারক্ষীদের পাহারায় তাঁকে দ্রুত লিফটে করে ওপরে উঠে যেতে দেখা যায়।
বন্দর সূত্রে জানা গেছে, অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বন্দরের অচলাবস্থা নিরসনে নৌপরিবহন উপদেষ্টা জরুরি বৈঠকে বসেছেন।
এদিকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতি আজও চলছে। এতে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। জেটিতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা একাধিক জাহাজ আটকে আছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ, আন্দোলন দমাতে হয়রানি ও দমন-পীড়ন বন্ধের দাবিতে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিক-কর্মচারীরা।

বাজারে পেঁয়াজের দাম কমে গেছে অস্বাভাবিকভাবে। এরপরও মজুত করা পেঁয়াজ কম দামে বিক্রি করে দিচ্ছেন চাষিরা। দেশে পেঁয়াজের বড় উৎপাদনস্থল পাবনা ও ফরিদপুরেই এখন এই অবস্থা। কারণ হিসেবে চাষিরা বলছেন, মজুত করা পেঁয়াজে পচন ধরার পাশাপাশি বিদ্যুৎ-বিভ্রাটে সংরক্ষণ পদ্ধতি কাজ না করায় তাঁরা বিক্রি করে...
২ ঘণ্টা আগে
জাপানের সঙ্গে দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বর মাসে উভয় দেশের সরকারের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। ২০২৩ সালে নভেম্বরে প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং প্রকল্পের কার্যক্রম শেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে...
৮ ঘণ্টা আগে
চলতি বছরের জুন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত হয়েছে ৪০ জন। যার মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহতের সংখ্যা ৩১ এবং আহত হয়েছে ৬৯ জন...
৮ ঘণ্টা আগে
এই রায়ের ফলে সরকার যে আইন করেছিল, সেটি বহাল হলো। অর্থাৎ, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে ওপরে। আর অধিগ্রহণ করা বেসরকারি স্কুল থেকে যাঁরা এসেছেন, তাঁদের স্থান থাকবে নিচে। আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন না। এই রায়ের ফলে সেই জটিলতা নিরসন হবে
৯ ঘণ্টা আগে