গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আকরামুল হক রুহি নিহত হয়েছে। গুরুতর আহত বন্ধু আবুবকরকে ঢাকায় পাঠানো হয়েছে। ২৭ অক্টোবর রুহির এসএসসির টেস্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল।


গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ
মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রাফি মিয়া নড়াইল জেলার বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা
মুন্সিগঞ্জের গজারিয়ায় চক্ষু শিবিরে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সেই সঙ্গে ছানি অপারেশনের জন্য ১০০ নারী-পুরুষকে নির্বাচন করা হয়েছে। গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত শিবিরে শনিবার সকাল থেকে....

অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর কাভার্ড ভ্যানের ধাক্কা, মোটরসাইকেলের চালক নিহত
কুমিল্লায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রথমে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। ঠিক এর পরপরই দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এই অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেলচালক মো. বিল্লাল হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।












