মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শ্যামল ছায়া ডিসি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ঘরের দরজা ভেঙে নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।


গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ড্রেজিং করে ফসলি জমি ভরাটের অভিযোগে মো. আমিনুল ইসলাম নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সেতুর নিচে অভিযান চালানো হয়।