
মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ভবেরচর কলেজ রোড-সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন আবুল কাশেম। ভবেরচর কলেজ রোড-সংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাঁর বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদ করিম বলেন, হাসপাতালে আনার আগেই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
৫ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১০ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
২১ মিনিট আগে