টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।


স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ছেলে পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে স্কুলশিক্ষক আজিজুর রহমান ঢালীকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন সেলিম শেখ ও তাঁর ভাই শাহীন শেখ।

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে অপসারণ করা হয়।

প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার-নগদ অর্থ নিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে মামলা
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী রবিন ঢালীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগে আদালতে মামলা করেছেন রবিনের বাবা আমিরুল ঢালী। অভিযোগ অস্বীকার করে লামিয়ার দাবি, প্রথম স্বামীকে তালাক দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।












