গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে। এ ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গোপালগঞ্জ সদরের গোবরা মাদ্রাসার দুই শিক্ষার্থী ইমাম সমাদ্দার ও তামিম গতকাল সোমবার নিখোঁজ হয়েছে। মাদ্রাসা ও পরিবারের সদস্যদের ভাষ্য, তারা কাউকে না জানিয়ে বের হয়ে যায়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩টি ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তাঁর সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

গোপালগঞ্জ সদরে ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।