
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে এসে চার দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়ায়। খবর শুনে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা।
পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুষ্কৃতকারীদের শনাক্তে কাজ করছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে আটক করা হয়।
১৩ মিনিট আগে
চাঁদপুরের সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্
১৪ মিনিট আগে
রাজশাহীতে পৃথক চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দুই পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই মোটরসাইকেলচালক। আহতরা হলেন মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদ ও কাটাখালী থানার কনস্টেবল রবিউল ইসলাম।
২৭ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির পাশে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে