গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গোপালগঞ্জের মুকসুদপুরে পচনশীল কীটনাশক স্প্রে করে এক কৃষকের ৭০০ কলাগাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কৃষক হুমায়ূন জানান, গত চার দিন আগে কলাবাগানে এসে দেখি মেহেদি ও রবি নামের গ্রামের দুই ব্যক্তি বাগান থেকে বের হচ্ছেন। এ সময় তাঁদের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক রেজাউল আলম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে জানায়, আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকায় নেতা-কর্মীদের একযোগে পদত্যাগের বিষয়টি স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। পদত্যাগকারীরা জানিয়েছেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা পদত