
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় ৫টি মামলায় ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় টুঙ্গিপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সেনাসদস্যরা, থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। এ ছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।
এসআই আকরাম হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে চেকপোস্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য সচেতন করা হচ্ছে। এ ছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৩৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে