চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মাতৃমায়া আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের পরিচয় শনাক্ত করে।
শনিবার (১৩ জুন) দুপুরে হাজীগঞ্জ থানা-পুলিশ ওই হোটেলের কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ইলিয়াছ কাজী পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি ইউনিয়নের কাজী বাড়ির আদম আলী কাজীর ছেলে।
ইলিয়াছ কাজীর ছেলে মাহদী হাসান জানান, তাঁর বাবা ৮ জুন বাড়ি থেকে নিখোঁজ। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি জিডি করেন। যার নম্বর ৬১৮। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানতে পারেন হাজীগঞ্জে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। পরে থানায় এসে মরদেহ শনাক্ত করেন।
হোটেলের মালিক ফারুক হোসেন লিটন জানান, ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় মো. ইলিয়াস কাজী হোটেলে ওঠেন। ১৩ জুন (শনিবার) বেলা আড়াইটা পর্যন্ত রুমের দরজা বন্ধ এবং কয়েকবার নক করেও কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় ফোন করেন। কিছুক্ষণের মধ্যে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বিকেল পর্যন্ত কয়েকবার দরজা নক করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে মাতৃমায়া আবাসিক হোটেলের ম্যানেজার রায়হান হোটেল মালিক ফারুক হোসেন লিটনকে জানান। লিটন থানায় ফোন করলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করে ইলিয়াস কাজীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর কীভাবে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে