
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম রাজারগাঁও এলাকার কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে পারভেজ খাঁন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় জানায়, আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁনবাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় আসামিদের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দুটি পৃথক পলি প্যাকেট থেকে ২০টি মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২ গ্রাম।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ কাউছার খাঁন ও পারভেজ খাঁনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, ‘অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। আজ বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
২২ মিনিট আগে
আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগব্যবস্থা সহজতর ও স্কুল কলেজে নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩টি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
২৩ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনে তিনি দালালদের দৌরাত্ম্য কমাতে বিএমইটির কার্যক্রম অনলাইনে নেওয়ার কথাও জানান।
২৫ মিনিট আগে
দেশের সাইবার নিরাপত্তা দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ৪৮ ঘণ্টার আন্তর্জাতিক অনলাইন সাইবার নিরাপত্তা প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের এ খাতে দক্ষতা অর্জনে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে