Ajker Patrika

চাঁদপুরে আগুনে প্রাণ গেল ২ বছরের শিশুর, দগ্ধ বোন হাসপাতালে

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে আগুনে প্রাণ গেল ২ বছরের শিশুর, দগ্ধ বোন হাসপাতালে
হাজীগঞ্জে আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা দুই বছর বয়সী আনাছ হোসেনের মৃত্যু হয়েছে। তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার বেলা ৩টার দিকে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে হঠাৎ একটি বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দুটি বসতঘর পুড়ে যায়। আগুনে ঘরে থাকা দুই শিশু দগ্ধ হয়। ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয়। গুরুতর আহত মরিয়মকে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমান ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওসার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত আরেক শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত