
বান্দরবানের রোয়াংছড়িতে টমটমচালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গ্রেপ্তার যুবক হলেন রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩)।
পুলিশ বলছে, পাওয়া ৩৫ হাজার টাকা না দেওয়ায় অমন্তকে হত্যা করে রাজন্ত।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সাংবাদিকদের কাছে এসব কথা জানান।
গ্রেপ্তার রাজন্ত রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিরি পুনর্বাসনপাড়ার বাসিন্দা।
এর আগে ১৬ সেপ্টেম্বর বিকেলে বান্দরবানের জেলা সদরের ক্যচিংঘাটা এলাকার নদী থেকে টমটমচালক অমন্তের লাশ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার রাজন্তকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, সুদের শর্তে অমন্ত সেনকে মোট ৩৫ হাজার টাকা দিয়েছিলেন আসামি। কিন্তু ৮ মাসেও অমন্ত তাঁকে কোনো টাকা দেননি। তাই অমন্ত সেনকে রাতের আঁধারে আটক করে মাথার পেছনে সজোরে আঘাত করেন তিনি। এতে অমন্ত মারা যান। তারপর লাশটি টেনে নিয়ে পাশের তারাছা খালের পানিতে ভাসিয়ে দেওয়া হয়।
পুলিশের আইনি কার্যক্রম শেষ করে আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে