বান্দরবানের লামায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড়বিলপাড়ায় এ ঘটনা ঘটে।
আয়েশা বেগম বড়বিলপাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লামা থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভূঁইয়া জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিলপাড়ার তৌহিদ আলমের তামাক চুল্লিতে আয়েশা বেগমের ছেলে মীর আহমদের তামাক পোড়াতেন। চুল্লিতে মীর আহমদের কিছু তামাক থেকে যায়। তৌহিদ আলমের সঙ্গে তামাক লেনদেনকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে পাশের জব্বর আলীর ছেলে রুবেল ভুলক্রমে চুল্লি থেকে মীর আহমদের চার কেজি তামাক নিয়ে যান। এ নিয়ে রুবেল ও মীর আহমদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
এনামুল হক ভূঁইয়া আরও জানান, দুই পক্ষের সংঘর্ষে মীর আহমদের মা আয়েশা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে আয়েশা বেগম মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে