সারা দেশবরিশাল বিভাগ
পিরোজপুরমঠবাড়িয়া
পিরোজপুরে গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।


পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে
পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়নের পাঁচশতকুরা গ্রামে নিজ বসতবাড়ি থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পিরোজপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া উপজেলা ও পাশের জেলা বরগুনার সঙ্গে এই পথে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।












