পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া উপজেলা ও পাশের জেলা বরগুনার সঙ্গে এই পথে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বুধবার ভোরের দিকে মঠবাড়িয়ার দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভোরের দিকে ট্রাকটি সেতুর ওপর উঠতেই সেটি ভেঙে নিচে খালে পড়ে যায়। পরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতের চেষ্টা শুরু করেন।
আলু কিনে আনা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘ভোরে আলুবোঝাই ট্রাক নিয়ে ব্রিজে ওঠার কিছুক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে যায়। আমরা তিনজন ট্রাকে ছিলাম। কোনোভাবে বের হয়ে প্রাণে রক্ষা পাই। চালকের সহকারী সামান্য আহত হয়েছেন। দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতু হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মালপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ‘ভোরে অতিরিক্ত বোঝাই একটি ট্রাক ওঠার কারণে বেইলি সেতুটি ভেঙে পড়ে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে। তবে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে