পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে আব্দুর রশিদ ও সাগর নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।
অন্যদিকে একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আব্দুর রশিদের স্ত্রী তাহমিনা বলেন, ‘রাতে বাড়িতে এসে আমার স্বামীকে একজন ডেকে নিয়ে যায়। এর পর থেকে আমরা আর তাকে পাইনি। ভোরে এলাকার একজন তার মরদেহ উদ্ধারের খরব জানান। কীভাবে তার মৃত্যু হলো, সে বিষয়ে আমরা কিছু জানি না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, দুটি মরদেহে কাদামাটি মাখানো ছিল, তবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সিআইডি টিম এসে পর্যবেক্ষণ করবে। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহ দুটি পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত রোববার (২৪ মে) মঠবাড়িয়ায় পৃথক দুটি স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচ কর্তৃক ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো
৮ মিনিট আগে
রাজশাহীর বাঘায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিষের তীব্র গন্ধ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
১৫ মিনিট আগে
প্রতিষ্ঠানটিতে কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ বিভিন্ন ধরনের প্রসাধনী প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদিত পণ্যের কোনো গুণগত মান পরীক্ষা বা ল্যাব টেস্ট ছাড়াই বাজারজাতের প্রস্তুতি চলছিল।
২১ মিনিট আগে