পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় বাসাটির ভাড়াটিয়া মোহাম্মদ সাজিদুর রহমান মজিদকে আটক করা সম্ভব হয়নি। তিনি পলাতক। শুক্রবার (১ মে) বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি দল আরামবাগ এলাকায় মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের কক্ষে অভিযান চালায়। এ সময় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযুক্ত সাজিদুর রহমান মজিদের বাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে