বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে মাথায় পড়ে আহত হয়েছেন এক শিক্ষক। তবে অল্পের জন্য রক্ষা পায় শিক্ষার্থীরা। গতকাল সোমবার উপজেলা সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।


বরিশালের উজিরপুর পৌরসভায় বাঁশ ও সুপারিগাছ দিয়ে নির্মিত একটি অস্থায়ী সাঁকো লাল ফিতা কেটে ও বাদ্য বাজিয়ে উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে...

বরিশালের উজিরপুরে ১২ জন বন্ধু মিলে হৈ চৈ করে গিয়েছিলেন লাল শাপলা বিলের সৌন্দর্য দেখতে। বিলে ঘুরে বেড়ানোর জন্য একটি ছোট নৌকাও ভাড়া করেন তারা। হাসি, আনন্দ আর আড্ডার মাঝেই হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেলে একজন পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন।

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে গেল কলেজছাত্র তাফসির ইসলাম (১৯)। আজ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সে আরেক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি দিচ্ছিল। হাতেনাতে আটকের পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়...