সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে অডিটরিয়ামটিতে নতুন করে ফ্যান লাগানো হয়েছিল। সেখানে মোট ২৪টি সিলিং ফ্যান ছিল। এর মধ্যে সামনের দিকের আটটি ফ্যান চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে ফ্যানগুলো খুলে নিয়ে যায়।


মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার
বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি জামাল পালোয়ান ওরফে বোমারু জামালকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২
বরিশালের মুলাদীতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের ৬ মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

চাঁদা আদায় নিয়ে বিরোধে জেলেদের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণে আহত ৫
বরিশালের মুলাদীতে চাঁদা আদায়, মাছ ও জাল ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জেলেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৩২ থেকে ৩৫টি হাতবোমা বিস্ফোরণে ট্রলারচালক ও জেলেসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।











