
বরিশালের উজিরপুর পৌরসভায় বাঁশ ও সুপারিগাছ দিয়ে নির্মিত একটি অস্থায়ী সাঁকো লাল ফিতা কেটে ও বাদ্য বাজিয়ে উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে স্থানীয়দের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান।
উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্থানীয়রা ফুল ও বেলুন দিয়ে সাঁকোটি সাজান। ফিতা কাটার পাশাপাশি ঢোল-বাদ্য ও বয়াতিদের গান-বাজনার ব্যবস্থা করা হয়। উপস্থিত নারী-পুরুষের মাঝে মিষ্টিও বিতরণ করা হয়।
তবে এই উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অনেকে ঘটনাটিকে ‘উন্নয়নের নামে লোকদেখানো প্রদর্শনী’ হিসেবে মন্তব্য করে প্রশ্ন তুলেছেন—যোগাযোগের মতো মৌলিক জায়গায় একটি অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে স্থানীয়দের ভোগান্তির স্থায়ী সমাধান সম্ভব কি না। আবার অন্য একটি পক্ষ এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত সামাজিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন।
বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান বলেন, ‘সাঁকোটি উদ্বোধনের আগাম কোনো প্রস্তুতি আমার জানা ছিল না। এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছিল বলে স্থানীয়রা নিজেরাই সুপারিগাছ ও বাঁশ দিয়ে এটি তৈরি করেন।’
বিএনপি নেতা আরও বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা জড়ো হয়ে আমাকে সেখানে ডেকে নিয়ে যান। সেখানে উপস্থিত দেড় থেকে দুই শত মানুষ লাল ফিতা ধরে আমাকে কাটার অনুরোধ জানালে আমি তা কাটি। এর মধ্যেই গান-বাজনা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এটি সম্পূর্ণ এলাকাবাসীর উৎসাহে ঘটেছে।’

নেত্রকোনা শহরের ব্যস্ত বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের দোকান ও ভবনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
১৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত আইফোনটি চুরি হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে এ ঘটনা ঘটে...
২২ মিনিট আগে
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
২৮ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেটের খরচের প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে।
৪১ মিনিট আগে