Ajker Patrika

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক
এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইটভাটা। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ রোববার উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। এ সময় নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। জেলা পুলিশের বিশেষ দল ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট অভিযানে সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বলেন, ‘কয়লার পরিবর্তে লাকড়ি পোড়ানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভাটাগুলোর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত