ধাঁধা, বুদ্ধির খেলা, মজার ফান গেম, তারকাদের উপস্থিতি ও জমজমাট নানা আয়োজন নিয়ে আবারও ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানটির টানা চার সিজনের দর্শকপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে পঞ্চম সিজন। নতুন সিজনে আগের আয়োজনের পাশাপাশি থাকছে নতুন কিছু সংযোজনও।
আজ শনিবার ঢাকার গুলশানে বাংলাদেশে কনকা পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার, ডিরেক্টর নুরুল আজিম সানি, ডিরেক্টর সিনথিয়া কায়নাথ নূর, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুণ্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুণ্ডু। এরপর এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ।
পরে কনকার পক্ষ থেকে বক্তব্য দেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার।
এরপর ‘কনকা সেরা পরিবার’ সিজন ৫-এর লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন ও থিম সং পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি ও প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।
‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর রেজিস্ট্রেশন শুরু হবে ৩ অক্টোবর ২০২৬ এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো দুই সদস্য মিলে একটি দল গঠন করে এনটিভির ওয়েবসাইটে (https://www.ntvbd.com/registration) গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি দেশজুড়ে ইলেক্ট্রো মার্টের শোরুমেও রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে।
অনুষ্ঠানটির প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।

তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
ভোক্তাদের জন্য নতুন স্বাদের আইসক্রিম বাজারে এনেছে পোলার আইসক্রিম। ‘পিস্তা গ্লেজ’ নামের এই আইসক্রিমে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস ও চকোলেট চিপসের সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১ ঘণ্টা আগে
বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
২১ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১ দিন আগে