এমিরেটস তার সব ফ্লাইটে দ্রুতগতির স্টারলিংক ওয়াইফাই সেবা চালু করতে যাচ্ছে। চলতি মাসে একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে প্রথম স্টারলিংক সেবা যুক্ত হতে যাচ্ছে এবং ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এয়ারলাইনটির ২৩২টি বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে এই সেবা পাওয়া যাবে।
এমিরেটসের সব শ্রেণির যাত্রীরা ফ্লাইট চলাকালীন বিনা মূল্যে এই সেবা উপভোগ করতে পারবেন। এই সেবা ব্যবহার করে যাত্রীরা বিভিন্ন কনটেন্ট স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অনলাইন গেম, ফোন কলসহ অন্যান্য সুবিধা পাবেন। নিজস্ব ডিভাইস বা আসনের সঙ্গে যুক্ত স্ক্রিনের সাহায্যে এই সেবা গ্রহণ করা যাবে।
ইতিমধ্যে এমিরেটসের যে বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটিতে স্টারলিংক সেবা সংযুক্ত হয়েছে সেটি বর্তমানে দুবাই এয়ার শোতে উপস্থাপন করা হচ্ছে। ভিজিটররা এখানে স্টারলিংক সেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছেন। স্টারলিংক সেবাযুক্ত প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি দুবাই এয়ার শো সমাপ্ত হওয়ার পর এই উড়োজাহাজের মাধ্যমেই পরিচালিত হবে।
এমিরেটসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজে দু’টি এবং এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে তিনটি করে অ্যানটেনা স্থাপন করা হবে, যার ফলে সব শ্রেণির যাত্রীরা বিনা মূল্যে সর্বোচ্চ ওয়াইফাই যোগাযোগ সুবিধা পাবেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৩ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২১ ঘণ্টা আগে