
বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদার পরিপ্রেক্ষিতে কার্গো ফ্লাইট সেবা চালু করা হচ্ছে। এর ফলে দুবাইয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন বাজারের সংযোগ আরও শক্তিশালী হবে এবং রপ্তানিকারকেরা নির্ভরযোগ্য ও সুবিধাজনক স্বতন্ত্র কার্গো পরিবহন সুবিধা পাবেন।

আকাশপথে ভ্রমণরত মুসলিম যাত্রীদের ধর্মীয় প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে নতুন উন্নত সংস্করণের পকেট জায়নামাজ চালু করেছে মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় জায়নামাজটি অধিক টেকসই ও আরামদায়ক হলেও এটি ওজনে হালকা এবং বহনে অত্যন্ত সুবিধাজনক।

১২৫ ফুট দীর্ঘ গ্লাস হাউসবোটে করে সানসেট ক্রুজে যাত্রীরা দুবাই মেরিনার অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। ক্রুজকালে পরিবেশিত হবে আন্তর্জাতিক মানের বুফে ডিনার। সঙ্গে থাকবে সংগীতশিল্পীদের সুরেলা পরিবেশনা।

বিশ্বের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস তাদের বহরে থাকা সব বিমানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা যুক্ত করতে যাচ্ছে। এই উদ্যোগের ফলে যাত্রীরা আকাশপথে উড়ন্ত বিমানের মধ্যেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন ভূমির মতো দ্রুতগতির ইন্টারনেট।