Ajker Patrika

দেশজুড়ে বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়

আজকের পত্রিকা ডেস্ক­
দেশজুড়ে বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের সর্বজনীন ‘বাংলা কিউআর’ পেমেন্ট উদ্যোগকে আরও বেগবান এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম শক্তিশালী করতে মার্চেন্টদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা করেছে বিকাশ। দেশজুড়ে এ পর্যন্ত ৯৭টি এলাকায় আয়োজিত এসব সভায় বিকাশের প্রায় ১ হাজার ৫০০ মার্চেন্ট অংশ নেন।

সভাগুলোতে ডিজিটাল পেমেন্ট গ্রহণের মাধ্যমে ব্যবসা আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করলে অর্থ সরাসরি মার্চেন্টের অ্যাকাউন্টে জমা হয়। ফলে নগদ টাকা বহনের ঝুঁকি ও খুচরা টাকার ঝামেলা কমার পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বাড়ে এবং ব্যবসায়িক হিসাব রাখা সহজ হয়।

মার্চেন্ট অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনার মাধ্যমে যুগোপযোগী ‘ক্রেডিট রেটিং’ করার সুযোগ তৈরি হচ্ছে বলে সভায় জানানো হয়। এর ভিত্তিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা জামানত ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল ঋণ পেতে পারেন।

বিকাশ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে ব্র্যাক ব্যাংকের সঙ্গে যৌথভাবে মার্চেন্টদের জন্য স্বল্পমেয়াদি তাৎক্ষণিক ঋণ সুবিধা চালু করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু মার্চেন্ট এ সুবিধা নেওয়া শুরু করেছেন।

মার্চেন্টদের জন্য ‘ডিজিটাল পেমেন্ট স্পিকার’ ব্যবহারের বিষয়েও সভায় আলোচনা করা হয়। এই ব্যবস্থায় পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারে পরিশোধ করা অর্থের পরিমাণ ও লেনদেন সফল হওয়ার তথ্য জানানো হয়। ফলে গ্রাহক ও মার্চেন্ট উভয়েই আলাদাভাবে পেমেন্ট সফল হয়েছে কি না তা যাচাই করতে পারেন।

বাংলা কিউআরের সম্প্রসারিত নেটওয়ার্কে বিকাশ গ্রাহকদের সুবিধাগুলোও তুলে ধরা হয়। বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সময় পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও ‘পে-লেটার’ সুবিধার মাধ্যমে জামানতবিহীন ঋণ নিয়ে তাৎক্ষণিক কেনাকাটা করা যায়।

এ ছাড়া বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ভিসা কার্ড এবং বিভিন্ন ব্যাংক থেকে ‘অ্যাড মানি’ করে অ্যাকাউন্টে টাকা এনে পেমেন্টের সুবিধাও রয়েছে।

বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে দেশের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্র্যান্ডেড তোরণ, দৃশ্যমান প্রচারসামগ্রী এবং এলাকাভিত্তিক মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে বিকাশ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে মুদি দোকান, ফার্মেসি, রেস্টুরেন্ট, লাইফস্টাইল শপ ও সুপারশপসহ ছোট-বড় ৮ লাখের বেশি মার্চেন্টে বাংলা কিউআর চালু করা হয়েছে। এসব বাংলা কিউআর দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে ২০০ কোটি টাকার বেশি পেমেন্ট সম্পন্ন হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত