রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু কর্মীর ই–মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। এতে কিছু তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ ১২ হাজারের বেশি তথ্য চুরি করেছে বলে দাবি করেছে। হ্যাকাররা অর্থও দাবি করেছিল। তবে ব্যাংকটি বলছে, পুরো সার্ভার হ্যাকারের কবলে পড়েনি। কিছু কর্মীর ই–মেইল আইডি হ্যাকারের হাতে গেলেও সেগুলো পুনরুদ্ধার করা গেছে।
জানা গেছে, কিল সিকিউরিটি নামের হ্যাকার গ্রুপটি অগ্রণী ব্যাংকের ১২ হাজারর বেশি তথ্য হাতিয়েছে। টেলিগ্রাম প্ল্যাটফর্মে গত ১৭ মে হ্যাকারেরা বার্তা দেয়, ৫ হাজার ইউরো না দিলে এসব তথ্য ফাঁস করে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেয়ে হ্যাকাররা ডার্ক ওয়েবে গত ৬ জুন তথ্যগুলো ফাঁস করে দেয়।
তবে ব্যাংকের একটি সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের কিছু তথ্য ফাঁসের দাবি করে একটি হ্যাকার গ্রুপ অর্থ দাবি করেছিল। বড় ধরনের হ্যাকের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন কর্মীর ই–মেইল আইডি হ্যাকড হয়েছিল।
এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুরশীদুল কবির বলেন, আমাদের এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। এখন সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। এতে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের আইটি টিম সজাগ আছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না। আমরা ভেবেছি হয়তো আইটি ভেন্ডর কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে নেগোসিয়েশন চলছে। এখন ভেতরে-ভেতরে হ্যাকারের আক্রমণের কথা শুনেছি। তবে এখন কাজ করছে, সার্ভার স্লো আর নেই।
আইটি বিভাগের এক কর্মকর্তা জানান, অগ্রণী ব্যাংকের আইটি শক্তিশালীই ছিল। আইটি সংক্রান্ত ক্রয় কমিটির ক্ষমতা মানবসম্পদের মহাব্যবস্থাপকের (জিএম) ওপরে ছিল। তবে আইটি প্রধান শাহিনুর ইসলামের বিরুদ্ধে সফটওয়্যার কেনাকাটায় অনিয়ম পাওয়ার পর ক্রয় কমিটির ক্ষমতা তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আরও উদাসীন হয়ে পড়েন। সার্ভার হ্যাকের পেছনে তাঁর (আইটি প্রধান) উদাসীনতাকে দায়ী করেন ব্যাংকটির কর্মকর্তারা।
ব্যাংকটির উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং ব্যাংকটির আইটি বিভাগের দায়িত্বে থাকা ডিএমডি আব্দুর রহমান গাজী বলেন, ‘বড় ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা না ঘটলেও কিছু কর্মীর ই–মেইল হ্যাকড হয়েছিল। পরে আমরা তা রিকভারি করতে সক্ষম হয়েছি।’

দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ১২টি রেসকিউ স্পিডবোট হস্তান্তর করেছে সরকার। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের (DRMEP) আওতায় এসব নৌযান দেশের ১২টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলার জেলা প্রশাসকদের কার্যালয়ের কাছে...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজ করা, ভিসা ব্যবস্থা শিথিল করা এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৬ ঘণ্টা আগে
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’-এর কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৬ ঘণ্টা আগে
বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান করদাতাদের ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের চিহ্নিত করে করের আওতায় আনা জরুরি।
৭ ঘণ্টা আগে