Ajker Patrika

সৌদিতে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতা, প্রভাবিত ১৮৯টি ফ্লাইট

• সরাসরি ১১২ ও ট্রানজিট ৭৭টি

• ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
সৌদিতে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতা, প্রভাবিত ১৮৯টি ফ্লাইট
সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ১৮৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১১২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।

বিমানবন্দর ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী (এএসএম, ফ্লাইট ম্যানেজমেন্ট) এ তথ্য জানিয়েছেন। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, রিয়াদ এয়ারের ২৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, প্রভাবিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইটেই প্রভাব পড়ছে। এতে সৌদিগামী এবং সৌদি আরব হয়ে অন্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত