
সোনাদিয়া, সুন্দরবন ইকোনমিক জোনসহ শেখ হাসিনা সরকারের নেওয়া ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বিডার চেয়ারম্যান বলেন, বিগত সরকারের আমলে নেওয়া ইকোনমিক জোনের মধ্যে ১০টি বাতিল করা হয়েছে। সরকারের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অষ্টম গভর্নিং বোর্ড সভা এই সিদ্ধান্ত নিয়েছে।
বাতিলযোগ্য সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।
বাতিলযোগ্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা), সোনারগাঁ অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।
বিগত আওয়ামী লীগ সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত ৯৭টির উদ্যোগ নেওয়া হয়, সেগুলোর মধ্যে ৬৮টিই ছিল সরকারি।
আরও খবর পড়ুন:

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শীর্ষক পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে। আজ শনিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিইআরসি জানিয়েছে, আজ শনিবার এই দামের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের জন্য ঈদ উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে। সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার ঢাকার...
৩ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে।
১১ ঘণ্টা আগে