দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা। বাণিজ্য নিষেধাজ্ঞা, নিরাপত্তাজনিত অনিশ্চয়তা, শুল্ক ফাঁকি ও বন্দরের কার্যকর ব্যবস্থাপনার অভাবে এই সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা মনে করছেন।
চলতি অর্থবছরে বেনাপোল কাস্টম হাউসের জন্য ৮ হাজার ৩৭০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১৩৩ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৩ হাজার ১২০ কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ১৩ কোটি টাকা।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত থেকে ছয়-সাত শ ট্রাক পণ্য আমদানি ও আড়াই থেকে তিন শ ট্রাক পণ্য রপ্তানি হয়। কিন্তু সর্বশেষ ১০ জানুয়ারি আমদানি হয়েছে মাত্র ২৫৬ ট্রাক এবং রপ্তানি হয়েছে ৮০ ট্রাক। এই তীব্র পতনের সরাসরি প্রভাব পড়েছে রাজস্বে।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বলেন, ‘বন্দরে আমরাও নিরাপত্তা চাই। তবে নিরাপত্তার নামে ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালানোয় ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন। ভারতের মতো বন্দরের প্রবেশমুখে স্ক্যানিং মেশিন বসালে সময় ও খরচ দুটোই কমবে।’
বেনাপোল কাস্টমসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০৮ কোটি টাকা, আদায় হয়েছে ৫৪৪ কোটি টাকা। আগস্টের লক্ষ্য ছিল ৪৯৩ কোটি টাকা, আদায় হয়েছে ৪৪৭ কোটি টাকা। সেপ্টেম্বরের লক্ষ্য ছিল ৬০১ কোটি টাকা, আদায় হয়েছে ৫১৩ কোটি টাকা। অক্টোবরে লক্ষ্য ছিল ৬৪৫ কোটি টাকা, আদায় হয়েছে ৪৪৯ কোটি টাকা। নভেম্বরে লক্ষ্য ছিল ৭৫৫ কোটি টাকা, আদায় হয়েছে ৫৬৪ কোটি টাকা। ডিসেম্বরে লক্ষ্য ছিল ১ হাজার ১৩১ কোটি টাকা, আদায় হয়েছে ৬০০ কোটি টাকা।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, ‘শুল্ক ফাঁকির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্রথম ছয় মাসে রাজস্ব কমেছে, তবে বাণিজ্য স্বাভাবিক হলে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আমরা আশা করছি।’

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের দিকে অতিক্রমের পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘কিন্তু রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে....
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘ ৪৭ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা ঢুকে পড়ে। তার পেছনে আরও ৮-১০টি জাহাজ হরমুজ অতিক্রম করছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধস নেমেছে। ইরান ঘোষণা দিয়েছে, যুদ্ধবিরতির সময়কালে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। এই ঘোষণার পরপরই তেলের দাম প্রায় ১৩ শতাংশ পর্যন্ত কমে যায়।
১৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সরবরাহে সংকট তৈরি হওয়ায় রাবার গ্লাভস বা দস্তানা প্রস্তুতকারক কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। একই সঙ্গে তারা উৎপাদন কমানোর বিষয়েও সতর্ক করেছে। এতে স্বাস্থ্যসেবা খাতে দুশ্চিন্তা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে