জনপ্রিয় ক্রেডিট কার্ডের সার্বিক ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পন্ন লেনদেনে ভাটা লক্ষ করা গেছে। মাত্র তিন মাসের ব্যবধানে দেশের অভ্যন্তরে লেনদেন কমেছে ৭০৭ কোটি টাকা। শতকরা হিসাবে দাঁড়ায় ২০ দশমিক ২৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের অভ্যন্তরে লেনদেন হয়েছে ৩ হাজার ৪৯০ কোটি টাকা। সেখান থেকে কমে এপ্রিল মাসে দাঁড়িয়েছে ৩ হাজার ২৯০ কোটি টাকা। আর মে মাসে লেনদেন হয়েছে মাত্র ২ হাজার ৭৮৩ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৭০৭ কোটি টাকা বা ২০ দশমিক ২৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেছেন ১৬৯ কোটি টাকা। যা গেল এপ্রিল মাসে ছিল ১৯৯ কোটি টাকা। লেনদেন কমেছে প্রায় ৩০ কোটি টাকা বা ১০ দশমিক শূন্য ৭ শতাংশ।
এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলো সুদ বাড়িয়েছে। আবার উচ্চ মূল্যস্ফীতিতে খরচ কাটছাঁট করছেন অনেকে। এতে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে। এর নেতিবাচক প্রভাব সামনে আরও বাড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মে মাসে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৪৫৬ কোটি টাকা। যেটা এপ্রিলে ছিল ৫০৬ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে কমেছে ৫০ কোটি টাকা। আর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ভারতে ৭৬ কোটি টাকা খরচ করেছেন। যুক্তরাষ্ট্রে ৭৫ কোটি, থাইল্যান্ডে ৩৮ কোটি, ইউএইতে ৩৬ কোটি, যুক্তরাজ্যে ৩৫ কোটি, সিঙ্গাপুরে ৩৩ কোটি, কানাডায় ২৭ কোটি, সৌদিতে ১৩ কোটি, মালয়েশিয়ায় ১৭ কোটি, আয়ারল্যান্ডে ১৩ কোটি, অস্ট্রেলিয়ায় ১২ কোটি ও অন্যান্য দেশে ৬৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৬৯ কোটি টাকা। এর আগের মাস এপ্রিলে যেটা ছিল ১৯৯ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে কমেছে ২৯ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের নাগরিকেরা খরচ করেছেন ৪০ কোটি টাকা, যুক্তরাজ্যের নাগরিকেরা ১৫ কোটি, ভারতের নাগরিকেরা ২০ কোটি, অস্ট্রেলিয়ানরা ৬ কোটি, কানাডার নাগরিকেরা খরচ করেছেন ৫ কোটি, সিঙ্গাপুরের নাগরিকেরা খরচ করেছেন ৮ কোটি, জাপানিরা খরচ করেছে ৭ কোটি, ইউএইর নাগরিকেরা খরচ করেছেন ৬ কোটি, চীনারা খরচ করেছেন ৬ কোটি, সৌদি নাগরিকেরা খরচ করেছে ২ কোটি, ইতালির নাগরিকেরা খরচ করেছেন ২ কোটি টাকা। অন্যান্য দেশের নাগরিকেরা খরচ করেছেন ৪১ কোটি টাকা।
গত মে মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিপার্টমেন্ট স্টোরে খরচ হয়েছে ১ হাজার ৪০১ কোটি, খুচরা দোকানে ৩৭৬ কোটি, ইউটিলিটি খাতে ২৪৫ কোটি, নগদ উত্তোলন ১৯৩ কোটি, ফার্মেসিতে ১৫১ কোটি, কাপড় কেনায় ৩১১ কোটি, ফান্ড স্থানান্তর ৯০ কোটি, পরিবহনে ৮৭ কোটি, বিজনেস সার্ভিসে ৫৩ কোটি, প্রফেশনাল সার্ভিসে ১৯ কোটি ও সরকারি সেবায় ১১ কোটি টাকা।
আরও খবর পড়ুন:

দেশের মানুষের ঘরে থাকা হিসাববিহীন নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থার আওতায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায়...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম বা হ্যাচিং এগ (উর্বর ডিম) রপ্তানি করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড ১০ হাজার ৪৪০টি ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে। আজ রোববার (২৮ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই রপ্তানি...
২ ঘণ্টা আগে
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন (বিএআইডি)। গত বৃহস্পতিবার (২৫ জুন) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে...
৩ ঘণ্টা আগে
একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য...
১ দিন আগে