সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে রপ্তানি কমেছে। ফলে রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের আট মাসে রপ্তানি আয় কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
ইপিবি বলেছে, সামগ্রিক রপ্তানিতে পতনের পেছনে বন্দর কার্যক্রমে বিঘ্ন, জাতীয় নির্বাচন এবং বৈশ্বিক প্রধান বাজারগুলোয় চাহিদা কমাই দায়ী।
ইপিবির তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মোট আট মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সামগ্রিক রপ্তানি কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
এদিকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং হিমায়িত মাছসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বছরওয়ারি ভিত্তিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
রপ্তানি গন্তব্যের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। এ সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ৫ হাজার ৮৭৪ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশ। চীনেও রপ্তানি বেড়েছে ১৯ দশমিক ১২ শতাংশ।

পর্যটন খাতকে শুধু প্রচারনির্ভর না রেখে পুরো ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করার আহ্বান জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে বিমানবন্দর থেকে পরিবহন, হোটেল, ভিসা, বুকিং, পেমেন্ট, ট্যুর গাইড ও পর্যটন তথ্য—সব সেবাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায়
১ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
৪ ঘণ্টা আগে
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে...
৪ ঘণ্টা আগে
ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
৪ ঘণ্টা আগে