
ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সরবরাহে সংকট তৈরি হওয়ায় রাবার গ্লাভস বা দস্তানা প্রস্তুতকারক কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। একই সঙ্গে তারা উৎপাদন কমানোর বিষয়েও সতর্ক করেছে। এতে স্বাস্থ্যসেবা খাতে দুশ্চিন্তা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মালয়েশিয়াভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিআইএমবি সিকিউরিটিজের ইকুইটি রিসার্চ অ্যানালিস্ট উং চুন সাং জানান, দস্তানা প্রস্তুতকারকরা ইতিমধ্যে সিনথেটিক রাবার গ্লাভসের গড় দাম প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছেন। এখন ১ হাজার দস্তানার এক বক্সের দাম ২৯ ডলার পর্যন্ত পৌঁছেছে।
মালয়েশিয়ার আরএইচবি এবং সিআইএমবি সিকিউরিটিজের বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা এভাবে ব্যাহত হতে থাকলে মে মাসের শেষের দিকে দস্তানার তীব্র সংকট দেখা দিতে পারে।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটালস অব মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর কুলজিৎ সিং বলেন, ‘হাসপাতালে যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই আমাদের দস্তানা পরতে হয়। যদি এর ঘাটতি দেখা দেয়, তবে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।’ তিনি আরও বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কিছুটা সতর্ক অবস্থায় আছি। তবে বর্তমানে আমাদের সরবরাহকারীরা আগের মতোই দস্তানা সরবরাহ করছেন।’
এই সংকটের মূলে রয়েছে ‘ন্যাপথা।’ এটি খনিজ তেল শোধনের সময় উপজাত হিসেবে পাওয়া যায়। প্লাস্টিক এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল তৈরির প্রধান উপাদান হলো এই ন্যাপথা। রং, পলিয়েস্টার থেকে শুরু করে রান্নাঘরের পাত্র কিংবা গাড়ির যন্ত্রাংশ—সবকিছু তৈরিতেই এটি লাগে।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পার হয় হরমুজ প্রণালি দিয়ে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ থাকায় ন্যাপথার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ইঙ্গিত দিলেও বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে, যুদ্ধ শেষ হওয়ার পরও সরবরাহ সংকট ও মুদ্রাস্ফীতির চাপ কয়েক মাস বজায় থাকতে পারে।
তবে আশার কথা হলো, মহামারির সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হাসপাতাল এবং দস্তানা প্রস্তুতকারকরা কয়েক মাসের প্রয়োজনীয় পণ্য মজুত রেখেছেন। এটি আপৎকালীন সুরক্ষা হিসেবে কাজ করবে।
বিশ্বের মোট উৎপাদনের প্রায় অর্ধেক দস্তানা তৈরি করে মালয়েশিয়া। সেখানকার কোম্পানিগুলো দাম আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। বিশ্বের এক নম্বর দস্তানা প্রস্তুতকারক প্রতিষ্ঠান টপ গ্লাভ রয়টার্সকে জানিয়েছে, কাঁচামালের দাম বাড়ায় তারা উৎপাদন খরচ প্রায় ৫০ শতাংশ সমন্বয় করার কথা ভাবছে। নাইট্রিল ল্যাটেক্সের আকাশচুম্বী দামের কারণেই মূলত এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, যা তাদের ৫৫ শতাংশ দস্তানা তৈরিতে ব্যবহৃত হয়।
হার্টালেগা হোল্ডিংসের সিইও কুয়ান মুন লিয়ং রয়টার্সকে বলেন, কাঁচামালের দাম বাড়ার কারণে দস্তানার দামও বাড়ানো হয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে দস্তানা সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা আছে। অন্যদিকে, মাস্ক ও সার্জিক্যাল গাউন তৈরির প্রতিষ্ঠান মেডটেকস জানিয়েছে, তারা পণ্যের ধরন ভেদে দাম ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। গত ২৪ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে টপ গ্লাভ ও হার্টালেগা কোম্পানির শেয়ারের দাম যথাক্রমে ৪০ ও ৫০ শতাংশ বেড়েছে। মূলত আগাম বিক্রির সম্ভাবনা এবং সরবরাহে ঘাটতির আশঙ্কায় বিনিয়োগকারীরা এই শেয়ারের দিকে ঝুঁকেছেন।
তবে আরএইচবি বিশ্লেষকদের মতে, শেয়ার বাজারের এই ঊর্ধ্বগতি স্থায়ী হবে না। তারা জানান, বর্তমান পরিস্থিতি চাহিদার কারণে তৈরি হয়নি, বরং উৎপাদন খরচ বাড়ায় দাম বেড়েছে। কোম্পানিগুলো মূলত তাদের লভ্যাংশ টিকিয়ে রাখার জন্য দাম বাড়াচ্ছে। বাজার যখন এই বিষয়টি বুঝতে পারবে, তখন শেয়ারের এই চাঙা ভাব কমে আসবে।

ভারতে কোনো ছোট দোকান, রেস্তোরাঁ বা ধাবা যেখানেই যান না কেন, সামনে রাখা ফ্রিজে কোকা-কোলা, পেপসি বা স্প্রাইটের মতো বিদেশি পানীয়ের ছড়াছড়ি চোখে পড়বেই। স্থানীয় বাজারে আখের রস, বেলের শরবত বা আম পান্নার চেয়ে এই মার্কিন পানীয়গুলো খুঁজে পাওয়া অনেক সহজ।
২ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যেই দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা দিয়েছে; যা আজ রোববার থেকে কার্যকর হচ্ছে।
৫ ঘণ্টা আগে
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং ছাড়িয়েছে ২৫০ মেগাওয়াট। এর পাশাপাশি পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে দিনের বড় অংশ বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে নগরবাসীকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
১৪ ঘণ্টা আগে
‘গত এক মাসে আমি মাত্র দুবার ফুয়েল (জ্বালানি) নিতে পেরেছি। সেটাও আবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর। ছেলেরা রাত ২টা-৩টার সময় গিয়েও লাইনে দাঁড়াতে পারে। মেয়েদের পক্ষে তো সেটা সম্ভব হয় না।’—বলছিলেন নারী বাইকার ফাহমিদা রশিদ মেঘলা।
১৪ ঘণ্টা আগে