Ajker Patrika

সৌদিতে ফ্লাইট চলাচলে সীমাবদ্ধতা, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

• প্রভাবিত ১৫৯টি ফ্লাইট; সরাসরি ৮২ ও ট্রানজিট ৭৭টি

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২২: ৫৯
সৌদিতে ফ্লাইট চলাচলে সীমাবদ্ধতা, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
ছবি: এএফপি

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি থেকে বাংলাদেশে আসা বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৫৯টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৮২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদি এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট সার্ভিস ম্যানেজমেন্ট (এএসএম) বিভাগের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে এসব ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর যাত্রীদের যাত্রা ও গন্তব্যে পৌঁছানোর সূচিতে বিঘ্ন ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত