Ajker Patrika

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১২: ৩০
তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল
তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের স্থান থেকে কাছে পাওয়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির ভাসমান মরদেহ উদ্ধারের স্থান থেকে কাছেই পাওয়া গেছে তাঁর মোটরসাইকেল। তবে মোটরসাইকেলটি তাঁরই কিনা কাগজপত্র সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

পিবিআই জানিয়েছে, বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে। ইতিমধ্যে নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত