
যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলার পর বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের আশঙ্কা এবং জ্বালানির সরবরাহে সম্ভাব্য বিঘ্ন ঘটতে পারে—এই আতঙ্কে আজ দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের মূল তেলবাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- দুটিই আজ দিনের শুরুতে এক লাফে চার শতাংশের বেশি বেড়ে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ দামে পৌঁছেছে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও গ্রীনিচমান সময় রাত ১২টা ৩০ মিনিট নাগাদ ব্রেন্টের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২০ ডলারে এবং ডব্লিউটিআই ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৭৫ দশমিক ৯৮ ডলার প্রতি ব্যারেল।
বিশ্বের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান এমইউএফজির অর্থনীতিবিদরা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, “এই যুদ্ধ কতটা দীর্ঘ হবে এবং এর ফলাফল কী হবে—তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় তেলের দামে ব্যারেলপ্রতি ১০ ডলার পর্যন্ত বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।”
বিশ্বে তেল উৎপাদনে ইরানের অবস্থান নবম। দেশটি প্রতিদিন গড়ে ৩৩ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে। এর প্রায় অর্ধেক রফতানি করা হয়, আর বাকি অংশ অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবহার করা হয়।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের জোগান হঠাৎ কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র ও মিত্ররা যদি মধ্যপ্রাচ্যে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে সরবরাহ চেইনে বড় ধরণের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী—যেখানে বিশ্ব তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়—যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

দেশে শহরকেন্দ্রিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি ব্যাংকগুলো এখন গ্রামমুখীও হচ্ছে। তবে সেখানে বেশি খরচে শাখা খোলার পরিবর্তে ব্যাংকিং সেবার দ্রুত বিস্তার ঘটাচ্ছে কম খরচে ছোট পরিসরের উপশাখায় ভর করে। স্থানীয় আমানত সংগ্রহে ব্যাংকগুলোর এ বিকল্প কৌশলের সুফলও আসছে।
৭ ঘণ্টা আগে
৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিনই আগের দিনের তুলনায় অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুই এলিভেটর ব্র্যান্ড ওটিস এলিভেটর এবং সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
১১ ঘণ্টা আগে
আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। এ মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা।
১৩ ঘণ্টা আগে