
মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ পুনরায় বেড়েছে। গত জুন মাসে হাতে রাখা নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি, যা মে মাসের তুলনায় ২ হাজার ৬৭৩ কোটি টাকা বেশি। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির চাপ এবং বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় নগদ অর্থ হাতে রাখার এই প্রবণতা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে মানুষের হাতে নগদ ছিল ২ লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা, এপ্রিল থেকে মে মাসে বৃদ্ধি ছিল ১৬ হাজার ৪১১ কোটি টাকা। এর আগে চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে নগদ ছিল ২ লাখ ৭৪ হাজার ২৩১ কোটি ৯ লাখ, ফেব্রুয়ারিতে কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি ৬ লাখ এবং মার্চে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৪৩১ কোটি ৬ লাখ। এপ্রিল মাসে কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৩৬৬ কোটি ৯ লাখে, তারপর মে ও জুনে পুনরায় বৃদ্ধি।
বিশ্লেষকেরা বলছেন, বিগত সরকারের সময়ে ব্যাংক খাতের দুর্নীতি ও অনিয়ম মানুষের আস্থা কমিয়েছে। আতঙ্কিত গ্রাহকেরা ব্যাংকে রাখা অর্থ তুলে বাসায় রাখার প্রবণতা দেখান, ফলে ব্যাংকগুলোয় চরম তারল্যসংকট দেখা দিয়েছে। উচ্চ সুদে আমানত সংগ্রহ করলেও তা কার্যকর হয়নি। ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়ে যাওয়াকে ‘মানুষের হাতে নগদ বৃদ্ধি’ হিসেবে ধরা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এ প্রসঙ্গে আজকের পত্রিকা'কে বলেন, ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়ে যাওয়া বা কমা নিয়মিত ঘটনা। নগদ চাহিদা বেড়ে গেলে গ্রাহকেরা ব্যাংক থেকে টাকা তোলেন। মূল্যস্ফীতির বাড়তি চাপ ও ক্ষুদ্র আমানতকারীর বাড়তি খরচ নগদ রাখার প্রবণতাকে ত্বরান্বিত করছে। দুর্বল ব্যাংকের গ্রাহকও আস্থা কম থাকায় নগদ হাতে রাখছেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের আগস্টে সরকারের পালাবদলের পর সেপ্টেম্বর থেকে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। গত বছরের আগস্টে মানুষের হাতে বা ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯২ হাজার ৪৩৪ কোটি ৪ লাখ। সেপ্টেম্বরে কমে দাঁড়ায় ২ লাখ ৮৩ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ, অক্টোবরে কমে দাঁড়ায় ২ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি ৭ লাখ, নভেম্বরে কমে দাঁড়ায় ২ লাখ ৭৭ হাজার ৪৫৬ কোটি ৭ লাখ এবং ডিসেম্বরে কমে দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি ৫ লাখ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান মন্তব্য করেন, ব্যাংক খাতের অস্থিরতার কারণে মানুষ নিজের কাছে নগদ রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ প্রবণতা কমিয়ে আনতে হলে সবার আগে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বাড়তি খরচ মেটাতেও নগদ তোলা হচ্ছে। সংকটাপন্ন ব্যাংকের গ্রাহকও আস্থা কম থাকার কারণে নগদ হাতে রাখছেন। এসব কারণে বাজারে মুদ্রা সরবরাহও বেড়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৭ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৭ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে