আসছে অর্থবছরের বিশাল বাজেটের ৪০ শতাংশই ভর্তুকি, সুদ পরিশোধ, সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় খরচ হবে। আগামী ১ বছরে মোট ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার বাজেট থেকে এই ৩ খাতে ৩ লাখ ১৪ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দিতে পারে অর্থ মন্ত্রণালয়।
সূত্র জানায়, বরাদ্দের মধ্যে সুদ বাবদ ১ লাখ ১৬ হাজার কোটি টাকা, ভর্তুকি ও প্রণোদনা বাবদ ১ লাখ ১১ হাজার কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন বাবদ ৮৭ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভর্তুকি, সুদ আর সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বিপুল অঙ্কের টাকা রাখতে গিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো কঠিন হচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ভর্তুকি কমানোর চাপ দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর চেষ্টা করছে সরকার। তবে কৃষি ভর্তুকি শিগগির কমিয়ে আনা কঠিন বলে মনে করছে সরকার।
চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি দাঁড়িয়েছে ৩৫ হাজার কোটি টাকা। আগামী বাজেটেও ভর্তুকির পরিমাণ একই রাখতে পারে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে সুদ পরিশোধ হয়েছে ৬০ হাজার ৫৫৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।

‘টিভিতে খবরে শুনছি। কিন্তু আমার দোকানে এখনো এইটা (বাংলা কিউআর কোড) কেউ দিয়া যায় নাই। মানুষ এইভাবে টাকা দিতেও চায় না।’ বাংলা কিউআর কোড ব্যবহারে লেনদেন প্রসঙ্গে সাফ জবাব রাজধানীর বনশ্রী এলাকার মুদিদোকানি আল-আমীনের।
১২ ঘণ্টা আগে
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
১ দিন আগে
জলবায়ু পরিবর্তনজনিত তীব্র তাপপ্রবাহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য নতুন এক কাঠামোগত ঝুঁকি হয়ে উঠছে। এতে কমছে শ্রমিকের কর্মক্ষমতা, ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যবসার ব্যয়, হারাচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এসব কথা জানিয়ে বলা হয়েছে...
১ দিন আগে
দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৯ সালে নেওয়া হয়েছিল ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ প্রকল্প
১ দিন আগে