ভর্তুকি

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী
দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে।’

বিশ্বব্যাংকের প্রতিবেদন: সারে ভর্তুকির অর্ধেক পান শীর্ষ ২০% ভূমিমালিক
দেশের শীর্ষ ২০ শতাংশ ভূমিমালিক মোট সারের ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধা ভোগ করেন। অন্যদিকে নিচের ৪০ শতাংশ কৃষক পান মাত্র ১৫ শতাংশ সুবিধা। অথচ বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় সারে ভর্তুকিতে। এতে কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, সেচ, বাজারসংযোগ ও জলবায়ু-সহনশীলতা বৃদ্ধির মতো

মধ্যপ্রাচ্য সংকটে চার খাতে অতিরিক্ত ভর্তুকির চাপ: সংসদে অর্থমন্ত্রী
সাম্প্রতিক সময়ে ইরানসহ মধ্যপ্রাচ্যে সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মড়ার উপর খাঁড়ার ঘা
ভর্তুকি সমন্বয়, লোকসান কমানো এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম একলাফে ১৫ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে আজকের পত্রিকার প্রথম পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।











