
বাজারে দামের ঊর্ধ্বগতির মধ্যে দেশের সাধারণ মানুষকে স্বস্তির খবর দিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল রোববার (১০ আগস্ট) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। এবার মূল্যেও এসেছে উল্লেখযোগ্য ছাড়। তেলের দাম লিটারে কমেছে ২০ টাকা, চিনি ও ডালের দামও হ্রাস পেয়েছে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি।
টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলের দাম লিটারে ২০ টাকা কমিয়ে ১১৫ টাকায় বিক্রি করা হবে। চিনি ও মসুর ডালের দামে যথাক্রমে কেজিতে ৫ ও ১০ টাকা ছাড় দেওয়া হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা নির্ধারিত দামে এ পণ্য কিনতে পারবেন। শুক্রবার ছাড়া প্রতিদিন ভোক্তারা ট্রাক থেকে ২ লিটার তেল (১১৫ টাকা প্রতি লিটার), ১ কেজি চিনি (৮০ টাকা) ও ২ কেজি মসুর ডাল (৭০ টাকা) কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে দৈনিক ১২৮টি ভ্রাম্যমাণ ট্রাকে এই তিন পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬০টি, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালী ও বাগেরহাটে যথাক্রমে ৫টি ট্রাক থাকবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৫০০ জন সাধারণ মানুষের পণ্য দেওয়া হবে।
এর মধ্যে ঢাকা মহানগরে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) চলবে এ কার্যক্রম। এ ছাড়া বাকি জেলা ও বিভাগে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ব্যতীত) পণ্য বিক্রি করা হবে।
গত ঈদুল আজহার আগে মে ও জুন মাসে পরিচালিত ভ্রাম্যমাণ ট্রাক বিক্রি কার্যক্রমের তুলনায় এবার পণ্যের দাম কমানো হয়েছে। তৎকালীন সময় তেলের দাম ছিল ১৩৫, চিনি ৮৫ ও ডাল ৮০ টাকা কেজিপ্রতি।

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
২৬ মিনিট আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
১ ঘণ্টা আগে
দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন...
৩ ঘণ্টা আগে
বিলাসপণ্য কেনার ক্ষেত্রে অনেকের কাছে তা নিছক শখ বা ভোগের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৩৮ বছর বয়সী ড্যানড্যান ঝু বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বিলাসপণ্যকে এমন সম্পদ হিসেবে বিবেচনা করেন, প্রয়োজনে যা আবার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়।
৪ ঘণ্টা আগে