
ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’। কাউকেই পাশে পাওয়া যায় না।
কক্সবাজারে হোটেল ওশান প্যারাডাইসে আজ রোববার সন্ধ্যায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। অনুষ্ঠানে তিনি আভাস দেন, আগামী সেপ্টেম্বরে ইউএস-বাংলা আবার নেপালে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।
আবদুল্লাহ আল মামুন বলেন, একটি এয়ারলাইনস একটি দেশের প্রতিনিধিত্ব করে। কিন্তু বাংলাদেশে গত এক দশকে ৯টি বেসরকারি এয়ারলাইনস, কয়েকটি কার্গো এয়ারলাইনস বন্ধ হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, একটা দেশে কেন এমন হবে?
ইউএস-বাংলা এয়ারলাইনসের এমডি বলেন, ‘বাংলাদেশে আমরাই প্রথম ব্র্যান্ড নিউ এয়ার ক্র্যাফট যুক্ত করেছি। এখন আমরা ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছি। ২০২৭ সালে আমরা ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছি।’
এমডি বলেন, ‘আরও ২১টি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ আমাদের বহরে যুক্ত হবে। ২৯ জুলাই আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব। নতুন উড়োজাহাজগুলোয় ফ্রি ওয়াই-ফাই এবং বিনোদনের ব্যবস্থা থাকবে।’
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অনেকে প্রশ্ন করেন, দুটি এয়ারলাইনস কেন? আমাদের একটি এয়ারলাইনস ইউএস-বাংলা, অপরটি এয়ার এ্যাস্ট্রা।’
এ সময় ভারতের টাটা গ্রুপের তিনটি এয়ারলাইনসসহ বিভিন্ন বিদেশি এয়ারলাইনসের উদাহরণ দেন। তিনি বলেন, ‘আমরা এখন দুই এয়ারলাইনস দিয়ে মাসে ২৬০০টির মতো অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছি। আন্তর্জাতিক রুটে পরিচালনা করছি ৯০০টি। সব মিলিয়ে সাড়ে ৩ হাজার ফ্লাইট পরিচালনা করছি।’
এ সময় ইউএস-বাংলার এমডি ভারতের চেন্নাই এবং মালদ্বীপে কেন ফ্লাইট শুরু করল ইউএস-বাংলা, সেই ইতিহাস তুলে ধরেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, আগে চেন্নাইয়ে চিকিৎসা নিতে বাংলাদেশিদের ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই যেতে হতো। এই কষ্ট লাঘবে ফ্লাইট শুরু করি। মালদ্বীপে অনেক বাংলাদেশি আছেন। আগে তাঁদের দেশে আসতে দেড়-দুই লাখ টাকায় টিকিট কিনতে হতো। তাঁদের কথা চিন্তা করে ইউএস-বাংলা ৩৫ হাজার টাকায় ফ্লাইট শুরু করেছে।’
এ সময় এমডি বলেন, ‘আমরা বেঙ্গালুরু, ব্যাংকক, ব্রুনেইসহ আরও কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করব। দক্ষিণ কোরিয়ায়ও আগামী বছর ফ্লাইট চালুর পরিকল্পনা আছে।’
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ৫০ জন মেধাবীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে তাঁদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করেছি। আমরা আরও ২০০ জনকে পাইলট বানাব। আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল করছি, যেখানে বিদেশ থেকে মানুষ আসবে চিকিৎসা নিতে। পূর্বাচলে আমরা দেশের বৃহত্তম ডেটা সেন্টার করছি।’

চলতি অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ ৯ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ঘোষণা করেছে সরকার। জাতীয় বাজেটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উন্নয়ন বাজেটের আকার, কিন্তু বাড়ছে না বাস্তবায়নের সক্ষমতা। বরং এডিপি বাস্তবায়নে বাংলাদেশ এখন শুধু ভারত বা ভিয়েতনামের তুলনায় নয়, নেপাল ও ভুটানের মতো ছোট অর্থনীতি
৫ ঘণ্টা আগে
প্রতিবছর দেশের শ্রমবাজারে যোগ হচ্ছে প্রায় ২০ থেকে ২২ লাখ মানুষ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা হলো, শিল্পের প্রয়োজনীয় দক্ষ কর্মী মিলছে না, আবার শিক্ষিত তরুণদের একটি অংশও কাঙ্ক্ষিত কর্মসংস্থানে যুক্ত হতে পারছে না।
৫ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন হাজারো ফ্লাইট পরিচালনা করছে শতাধিক এয়ারলাইনস। যাত্রীদের কাছে প্রতিটি এয়ারলাইনস আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচিত হলেও এগুলোর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি অ্যাভিয়েশন গ্রুপ। এক ছাতার নিচে একাধিক ফুল সার্ভিস ও লো-কস্ট...
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরানের লড়াইয়ে জ্বালানি তেলের দামে উত্থান-পতন লেগেই আছে। পুনরায় এ সংঘাত তীব্রতর হওয়ায় এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় তেলের দাম ফের ঊর্ধ্বমুখী।
১৪ ঘণ্টা আগে