কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে সংস্থাটি।
সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ কয়েকটি দেশে এস আলম গ্রুপের ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মনিরুল মওলাসহ ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। ৫, ৬ ও ৯ ফেব্রুয়ারি তিনটি পৃথক তারিখে দুদক তাঁদের জিজ্ঞাসাবাদ করবে।
গত বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আবু সাঈদের সই করা এ-সংক্রান্ত চিঠি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। দুদকের পাঠানো চিঠিতে তাঁদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও টিআইএন রেকর্ডপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অর্থ পাচারের বিষয়ে কমিশন থেকে যে যে ব্যবস্থা নেওয়া দরকার, তার সবই নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এস আলম গ্রুপসহ অর্থ পাচারের অভিযোগে জড়িতদের বিষয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
২০১৭ সালে মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন চট্টগ্রামভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ নেয়। পরে সাইফুল আলমের ছেলে আহসানুল আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। আর এই সময়ে ব্যাংকটি থেকে ঋণের নামে ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা বিতরণ করা হয়, যার বেশির ভাগই ঋণ হিসেবে নিয়েছে এস আলম গ্রুপ।
শিল্প গ্রুপটির ঋণ জালিয়াতির কথা প্রকাশ্যে এলেও তৎকালীন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় মুখে কুলুপ এঁটে ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ৫ আগস্টের পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের অর্থ কেলেঙ্কারির লাল ফিতায় বাঁধা ফাইল খুলতে শুরু করে দুদক।
ইসলামী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এস আলমের পুত্র ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।
২০২৪ সালের ১৯ ডিসেম্বর আহসানুল আলমসহ ৫৮ জনকে আসামি করে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি, গত ৯ জানুয়ারি প্রায় ৯৯৪ কোটি টাকা আত্মসাতে ৫৪ জনকে আসামি করে দ্বিতীয় মামলা ও গত ২৮ জানুয়ারি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা আত্মসাতে ৫২ জনকে আসামি করে তৃতীয় মামলাটি করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের জন্য ঈদ উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে। সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার ঢাকার...
২১ মিনিট আগে
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে।
৮ ঘণ্টা আগে
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করতে সম্প্রতি এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ ও বিএসআরএম একটি চুক্তি স্বাক্ষর করেছে। ‘ফ্যামিলি হাউস সাপোর্ট ফর অলটারনেটিভ কেয়ার ফ্যাসিলিটিজ’ নামের উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়...
১ দিন আগে
উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, রাজস্ব ঘাটতি ও আর্থিক খাতের চাপের মধ্যে অর্থনীতিতে গতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
২ দিন আগে