ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো জিরা আমদানি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রাকে করে মোট সাত টন জিরা আমদানি করা হয়। এর মধ্য দিয়ে প্রায় ছয় মাস পর আখাউড়া বন্দর দিয়ে আমদানি কার্যক্রম আবার সচল হলো।
আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন সিএন্ডএফ এজেন্ট মেসার্স শফিকুল ইসলামের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম।
জিরাগুলো ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামে একটি প্রতিষ্ঠান আমদানি করে। সিএন্ডএফর দায়িত্ব পালন করে মেসার্স শফিকুল ইসলাম। তবে শুক্রবার সাপ্তাহিক বন্ধ ও এরপর থেকে সরকারি ছুটি হওয়ায় আনুষ্ঠানিকতা সেরে ঈদের আগে বন্দর থেকে জিরা খালাস করা সম্ভব নাও হতে পারে। এ কারণে ঈদের বাজার ধরতে না পেরে লোকসানের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আমদানিকারক সূত্রে জানা গেছে, প্রতি টন জিরার দাম পড়েছে ২ হাজার ৫০০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় ২ লাখ ৯২ হাজার ৫০০ টাকার মতো।
প্রতি ডলার ১১৭ টাকা হিসেব ধরে প্রতি কেজি জিরার দাম পড়েছে ২৯২ টাকার মতো। তবে বাংলাদেশি বাজার দরের চেয়ে এটা অনেক কম। যদিও শুল্কসহ অন্যান্য ফি পরিশোধ করে এ দাম আরও বাড়বে।
সিএন্ডএফ এজেন্ট মেসার্স শফিকুল ইসলাম এর স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম জানান, প্রতি টন জিরা আড়াই হাজার মার্কিন ডলারে কেনা হয়েছে। তবে সরকারি যদি এর চেয়ে বেশি দাম ধরা থাকে তাহলে সেই হিসেবে দামের ওপর ৫০ ভাগ আমদানি ভ্যাট দিতে হবে। এ ছাড়া আনুষঙ্গিক আরও কিছু খরচ আছে। সেসব খরচ হিসেব করলে বোঝা যাবে কত টাকা কেজি পড়ল। এরপর লাভের হিসেব। কিন্তু ঈদের বাজার ধরতে না পারায় লোকসানও হয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. ছাগিরুল ইসলাম জানান, হাইড্রোল্যান্ড সলিউশন আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত মেট্রিকটন জিরা আমদানির জন্য এলসি খুলে। বৃহস্পতিবার সন্ধ্যায় জিরা নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। আমদানি হওয়া জিরা থেকে কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল পাবে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে