মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী সেপ্টেম্বর থেকে নীতি সুদ কমাবে, এমন ধারণা থেকে ডলারের বিনিময়মূল্য কমছে।
আজ মঙ্গলবার বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময়মূল্য সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের।
আগামী শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বক্তৃতা দেবেন। বিনিয়োগকারীদের চোখ এখন সেদিকে। অধিকাংশ বিনিয়োগকারী আশা করছেন, পাওয়েল সুদ কমানোর বিষয়ে কিছু বলবেন।
বিনিয়োগকারীরা তাঁর কথা থেকে আন্দাজ করতে চান, আগামী মাসে ফেড সুদহার ঠিক কতটা কমাবে—২৫ ভিত্তি পয়েন্ট নাকি ৫০ ভিত্তি পয়েন্ট।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের প্রধান জোসেফ কাপুরসো রয়টার্সকে বলেন, পাওয়েল হয়তো কিছু সুযোগ হাতে রেখে দেবেন; বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের পরিসংখ্যানের ওপর। এমনও হতে পারে, তিনি সেপ্টেম্বরে কিছু না করে বছরের শেষ ভাগে বড় ধরনের হ্রাস করবেন।
আজ প্রতি ইউরোর বিপরীতে ১ দশমিক শূন্য ৮ ডলার পাওয়া গেছে, গত বছরের ২৮ ডিসেম্বরের পর যা সর্বোচ্চ। চলতি মাসে এখন পর্যন্ত ইউরোর দর বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।
আরও খবর পড়ুন:
- পদ হারিয়ে যশোরের পৌর মেয়র বললেন ‘স্বৈরাচারী সিদ্ধান্ত’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয় এশিয়ায় সর্বোচ্চ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত
- বিক্ষোভের মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল
- যাত্রাবাড়ীতে দোকানিকে হত্যা: শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ আসামি ২১
- হত্যা মামলায় জবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ৭ নেতার নাম
- ডিবির হারুনের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি
- সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সরিয়ে দেওয়া হলো
- পুলিশ হেফাজতে সেই ডিসি ইকবাল
- অবৈধ সুবিধা চায় এস আলম গ্রুপ
- ওয়াসার সেই তাসকিম এখন দুদকের জালে
- হাসিনা সরকারের পতনে বিদ্যুৎনীতি পাল্টাল ভারত
- দেশের অফিশিয়াল নামের বানানও ভুল, ধরলেন ক্রিকেটার আকবর আলী
- নারী নেত্রীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহায়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠাল নৌবাহিনী
- আ.লীগ সরকারের দায় নেবে না শরিক ১৪ দল
- রূপপুর প্রকল্পে শেখ হাসিনার অর্থ আত্মসাতের খবর, যা বলছে রোসাটম
- সব জেলা প্রশাসক প্রত্যাহার হবেন আজ
- বয়স্ক ও বিধবা ভাতা, উপবৃত্তি বন্ধের ভাইরাল দাবির কতটুকু সত্য
- দীপু মনি আটক
- পুলিশ সদস্যদের ভারতে যাওয়ার হিড়িক
- সাবেক ৪১ মন্ত্রী-এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত
- ১২ সিটি করপোরেশনে প্রশাসক হলেন যারা
- চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ১০৮ জনের নামে হত্যা মামলা
- বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক উসকানি সমানতালে চলছে ভারতীয় সামাজিক ও গণমাধ্যমে
- সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা
- ১৩ বছর পর হারুন-বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবদিনের হত্যাচেষ্টার মামলা
- মিরপুরে লিটন হত্যায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা


৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা ও গভর্নর







