
ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২ দশমিক ৪৭-এ নেমে যায়, যা আগের দিন বৃহস্পতিবারের সর্বনিম্ন রেকর্ড ৯২ দশমিক ৩৫-কেও ছাড়িয়ে গেছে।
সপ্তাহ শেষে রুপির মান শূন্য দশমিক ৭% হ্রাস পেয়ে ৯২ দশমিক ৪৫-এ স্থির হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) হস্তক্ষেপ না থাকলে এই দরপতন আরও ভয়াবহ হতে পারত।
ভারত তার প্রয়োজনের সিংহভাগ জ্বালানি তেল আমদানি করে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ভারতের আমদানি ব্যয় বহুগুণ বেড়ে গেছে। এটি ভারতের প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ভারসাম্যকে চরম সংকটে ফেলেছে।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) ভারত থেকে ব্যাপক হারে মূলধন সরিয়ে নিচ্ছেন। চলতি মাসেই এখন পর্যন্ত ভারতীয় শেয়ারবাজার থেকে প্রায় পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে ভারতের পুঁজিবাজারের বেঞ্চমার্ক সূচক ‘নিফটি ৫০’ শুক্রবার ২% পড়ে গেছে এবং এটি এখন ‘কারেকশন জোন’-এ অবস্থান করছে।
অফশোর মার্কেটে ডলারের ব্যাপক চাহিদা এবং রুপির বিপরীতে বাজি ধরার প্রবণতা ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থনীতিবিদদের মতে, বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়ায় ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা চলতি হিসাবের ঘাটতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
রুপির এই পতনের মধ্যেই ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান শুল্ক নীতি এবং বৈশ্বিক অস্থিরতা পর্যবেক্ষণ করার জন্য ভারত এই ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে।
অর্থনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে রুপির আউটলুক আরও খারাপ হতে পারে। তেলের দাম যদি এভাবে বাড়তে থাকে, তবে শিগগিরই ডলারের বিপরীতে রুপির মান ৯৫-এর ঘর স্পর্শ করতে পারে।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১২ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৭ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে